স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬
আপডেট: ১১:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

১৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ৭০ লাখ ডলার

১৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৪২ কোটি ৭০ লাখ ডলার

ছবি: সংগৃহীত

চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১৩ দিনে দেশে ১৪২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১৭ হাজার ৫৫২ কোটি ১০ লাখ টাকা, প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) একদিনেই দেশে প্রবাসী আয় এসেছে ১৯ কোটি ৩০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৩৭৩ কোটি ৯০ লাখ টাকা।

গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৩০ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।

এদিকে, চলতি অর্থবছরের (১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর) হিসাব অনুযায়ী, এ পর্যন্ত দেশে মোট ৭২৫ কোটি ৩০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬২০ কোটি ৬০ লাখ ডলার।

আরও পড়ুন: হুতির দখলে বাব আল-মান্দেব, বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতিতে বড় ঝুঁকি

এক বছরের ব্যবধানে চলতি অর্থবছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ১৬ দশমিক ৯০ শতাংশ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়