স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:০৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬

ইউপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: প্রতিমন্ত্রী

ইউপি নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করেনি ইসি: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই সাত ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনগুলোতে দেখেছি নির্বাচন কমিশন কয়েক ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে।

তিনি বলেন, নির্বাচন কমিশন স্বাধীন। তবে প্রচলিত নিয়ম অনুযায়ী ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকারের সঙ্গে আলোচনা করার কথা। কিন্তু তফসিলের বিষয়ে সরকারকে কিছু জানানো হয়নি। এ বিষয়ে কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনা করা হয়নি।

আরও পড়ুন: পাঁচ মাসে হাম-রুবেলার টিকা পেয়েছে প্রায় ২ কোটি শিশু

সাংবাদিকরা এ বিষয়ে আরও প্রশ্ন করতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আজকে আমি এতটুকুই বললাম, প্রশ্ন নেব না। প্রশ্ন নিলে প্যাচ লাগে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়