নিউজ ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০২, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪৩

হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৪৩

ফাইল ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩৪৩ জন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় হামে ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৪৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৪৬ জন মারা গেছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়