যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি থাকলে স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে
ছবি: সংগৃহীত
পারমিট বা অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলে জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভিসা-সংক্রান্ত এক বার্তায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ তথ্য জানায় দূতাবাস।
বার্তায় বলা হয়, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের সময় অবস্থানের মেয়াদ ও শর্ত নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা।
দূতাবাস আরও জানায়, কেউ অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করলে অথবা ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয় এমন কোনো কার্যক্রমে যুক্ত হলে ভবিষ্যতে তার ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
আরও পড়ুন: আ. লীগের দোসরদের ধরতে পারলে পুলিশকে পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ভিসার শর্ত যথাযথভাবে মেনে চলা ভিসাধারীর দায়িত্ব বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








