News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৪, ১৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:৩৯, ১৯ জানুয়ারি ২০২০

ফের জয়ে ফিরল অনূর্ধ্ব-১৯ দল

ফের জয়ে ফিরল অনূর্ধ্ব-১৯ দল

ঢাকা: সিরিজের তৃতীয় ওয়ানডেতে হারের পর আবার জয়ের ধারায় ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুধবার সিরিজের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৬ রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশি যুবারা। ফলে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

কক্সবাজারে প্রথমে ব্যাট করা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ২০৬ রানে অলআউট হয়। সাইফ হাসান ৪১, পিনাক ঘোষ ৪২ ও নাজমুল হোসেন শান্ত ৪৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার ব্রেন্ডন গ্লোভার তিনটি উইকেট শিকার করেন।

এরপর ২০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করে। মোবারক, নাজমুল ও সাইফুদ্দিন দুটি করে উইকেট শিকার করেন। অলরাউন্ড নৈপূণ্যে ম্যান অব দ্য ম্যাচ হন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নিউজবাংলাদেশ.কম/এফকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়