News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৪৮, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪২, ১৭ জানুয়ারি ২০২০

খালেদা জিয়ার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো শাদোশিমা।

রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১১ সালের ১১ অক্টোবর জাপানের রাষ্ট্রদূত হয়ে ঢাকায় আসেন শিরো শাদোশিমা। এর আগে ২০১০ সালে তিনি জাপানের ইন্টারন্যাশনাল কোঅপারেশন ব্যুরোর মহাপরিচালক ছিলেন। ১৯৯৪ সালের জুলাই মাসে ভিয়েতনামে জাপান দূতাবাসে কাউন্সিলর হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার কূটনীতিক জীবন শুরু করেন।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়