সন্ধ্যায় খালেদার সঙ্গে জাপানি রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।
রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের প্রেস উইং সদস্য সামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবনে বিদায়ী সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।
উল্লেখ্য, ২০১১ সালের ১১ অক্টোবর জাপানের রাষ্ট্রদূত হয়ে ঢাকায় আসেন শিরো সাদোশিমা। এর আগে ২০১০ সালে তিনি জাপানের ইন্টারন্যাশনাল কোঅপারেশন ব্যুরোর মহাপরিচালক ছিলেন। ২০০৯ সালে তিনি জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যাজেন্সির ভাইস প্রেসিডেন্ট ছিলেন।
১৯৭৭ সালের মার্চে টোকিও বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করে ও বছরে এপ্রিলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন। এর পর ১৯৯৪ সালের জুলাই মাসে ভিয়েতনামে জাপান দুতাবাসে কাউন্সিলর হিসেবে যোগদানের মধ্যদিয়ে তার কূটনৈতিক জীবন শুরু।
নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ
নিউজবাংলাদেশ.কম








