News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৬, ২৭ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৮:৪৪, ২৭ ডিসেম্বর ২০২৫

রাতে জাতীয় স্মৃতিসৌধের বর্জ্য পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীর

রাতে জাতীয় স্মৃতিসৌধের বর্জ্য পরিষ্কার করলেন বিএনপির নেতাকর্মীর

ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে স্মৃতিসৌধ প্রাঙ্গণে থাকা সকল বর্জ্য পরিষ্কার করেন দলের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ২০ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। স্মৃতিসৌধে প্রবেশের পর আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মূল ফটকের ব্যারিকেড বন্ধ করে দেন।

রাত ১০টা ৩৫ মিনিটে জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন তারেক রহমান। এরপর রাত ১০টা ৩৭ মিনিটে গাড়িতে বসেই তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: গণঅধিকার ছেড়ে বিএনপিতে যাচ্ছেন রাশেদ খাঁন

পরে রাত ১০টা ৪০ মিনিটে গুলশান অ্যাভিনিউয়ে অবস্থিত তার ১৯৬ নম্বর বাসভবনের উদ্দেশে রওনা হন তিনি। রাত ১১টা ৫২ মিনিটে তিনি বাসভবনে পৌঁছান।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়