News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৪০, ২৪ ডিসেম্বর ২০২৫

নির্ধারিত সময়েই নির্বাচন চায় এনসিপি

নির্ধারিত সময়েই নির্বাচন চায় এনসিপি

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ইসি আগামী ফেব্রুয়ারির ১২ তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি— এই ঘোষিত ডেট যেটা আছে, এটা পরবর্তীতে যাতে না পেছায়; যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয়।

বুধবার (২৪ ডিসেম্বর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি একথা বলেন।

কারণ হিসবে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে। যাতে ইলেকশন না পেছায়, যথাসময় ইলেকশন হয়, সে বিষয়ে আমরা আজ ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি।

বিএনপি ছেড়ে একক ভোটের ঘোষণা দিলেন কর্নেল অলি

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনে কিছু বিশৃঙ্খলা রয়েছে। এখানে ফ্যাসিবাদের অনেক দোসর রয়েছে।

নির্বাচনটা আয়োজন করবে নির্বাচন কমিশন। আমরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। আমরা সেগুলো রিপোর্ট করেছি। আমরা বলেছি আঞ্চলিক অফিসগুলো যদি সক্রিয় করা যায়, তাহলে ১২ তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করা সম্ভব।

তারা (ইসি) বলছে, তারা সক্ষমতা বাড়াচ্ছে। প্রথমবারের মতো তিন বাহিনীর সঙ্গে বৈঠক করেছে।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়