News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৪, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

দেড় বছর পর নয়াপল্টনে খালেদা জিয়া

দেড় বছর পর নয়াপল্টনে খালেদা জিয়া

ঢাকা: দেড় বছর পর নয়াপল্টনে নিজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ  আগে বিএনপি নেত্রী দলীয় কার্যালয়ে এসে পৌঁছেছেন। নববর্ষ উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে তার যোগ দেবেন তিনি ।

প্রতিবারের মতো এবারও বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করেছে। সংগঠনের সভাপতি আব্দুল মালেক জানিয়েছেন, “বিএনপি চেয়ারপারসন এ অনুষ্ঠানে যোগ দেবেন।”

তিনি জানান, বর্ষবরণের এই অনুষ্ঠানের জন্য ব্যপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হবে।

তিনি বলেন, “অনুষ্ঠানে মনির খান, নাসির, রেখা, ইথুন বাবু, স্বীকৃতি, লুব্নাসহ জাসাস শিল্পিরা সংগীত পরিবেশন করবেন।”

এর আগে বিকেল চারটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস আয়োজিত পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উপস্থিত থাকবেন বলে বিএনপির আপদকালীন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ড. আসাদুজ্জামান রিপন জানিয়েছিলেন।

গত ২১ অক্টোবর ২০১৩ রাতে অসুস্থ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে দেখতে নয়াপল্টনে এসেছিলেন খালেদা জিয়া। সেদিন অসুস্থ রিজভীকে দেখে নয়াপল্টন থেকে বাসায় ফেরার সময় খালেদা জিয়ার গাড়িবহর থেকে ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে আটক করেছিলো পুলিশ।

এ নিয়ে বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত নিরাপত্তা সদস্যদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এর ফলে খালেদা জিয়ার গাড়িবহর ১৫ মিনিট কার্যালয়ের সামনে সড়কে থেমে ছিল। পরে টুকুকে ছেড়ে দেওয়া হবে- পুলিশের এমন আশ্বাসের পরিপ্রেক্ষিতে রাত ১১টা ৩০ মিনিটে খালেদা জিয়ার গাড়িবহর নয়াপল্টন কার্যালয়ের থেকে চলে যায়।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এমএম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়