News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:০৫, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৭, ১৯ জানুয়ারি ২০২০

মুক্তিযুদ্ধের বিরোধীদের কাছে ঢাকা তুলে দেবেন না: সনাক

মুক্তিযুদ্ধের বিরোধীদের কাছে ঢাকা তুলে দেবেন না: সনাক

ঢাকা: ঢাকাকে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি এবং তাদের দোসর নাশকতাকারী, জঙ্গি এবং জঙ্গি পৃষ্ঠপোষকদের হাতে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছেন সহস্র নাগরিক কমিটি।

মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক এবং ঢাকা দক্ষিণের সাঈদ খোকনকে নির্বাচিত করার জন্য নগরবাসীকে অনুরোধ জানান তারা।

জাতীয় প্রেসক্লাবে সোমবার বিকেলে ‘মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক ঢাকা গড়ে তোলো’ শীর্ষক সংবাদ সম্মেলনে সহস্র নাগরিক কমিটিরি সদস্য সচিব গোলাম কুদ্দুস লিখিত বক্তব্যে এ অনুরোধ জানান।

এ সময় উপস্থিত ছিলেন—সংগঠনের আহ্বায়ক কবি সৈয়দ শামসুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা হাসান ইমাম, এটিএম শামসুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল ইসলাম খান প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়