News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৬, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪১, ১৭ জানুয়ারি ২০২০

নববর্ষে জামায়াতের শুভেচ্ছা

নববর্ষে জামায়াতের শুভেচ্ছা

ঢাকা: পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বাণীতে দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ বলেন, “পহেলা বৈশাখ ঐতিহ্যবাহী বাংলা শুভ নববর্ষের প্রথম দিন। আবহমানকাল থেকে বাংলার জনগণ এদিনটি উৎসবের সাথে পালন করে আসছে। দিনটি বাংলাদেশের মানুষের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ।”

তিনি বলেন, “স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের জনগণের রয়েছে নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু আবহমান কাল থেকে চলে আসা আমাদের নিজস্ব সংস্কৃতির ওপর চলছে পদে পদে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন। বাংলাদেশের সর্বস্তরের জনগণকে বিজাতীয় সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।”

জামায়াতের এ নেতা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “নতুন বছর আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল শান্তি, স্বস্তি ও সমৃদ্ধি।”
 
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়