News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫৫, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪২, ১৭ জানুয়ারি ২০২০

মঙ্গলবার নয়াপল্টনে যাবেন খালেদা

মঙ্গলবার নয়াপল্টনে যাবেন খালেদা

ঢাকা: নববর্ষ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের (জাসাস) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান নিউজবাংলাদেশ.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মঙ্গলবার বিকেল পাঁচটায় নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলা নববর্ষ উপলক্ষে জাসাসের অনুষ্ঠানে ম্যাডাম যোগ দেবেন। তাদের অনুষ্ঠানে যোগ দিয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন।”

জাসাসের সাধারণ সম্পাদক মনির খান বলেন, “বরাবরের মতো নয়াপল্টনে এবারও নববর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রশাসনের মৌখিক অনুমতি পেয়েছি। বিকেলে লিখিত কপিও পাবো।”
 
তিনি বলেন, “ম্যাডাম প্রতি বছর আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এবারও তিনি থাকবেন। তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাবেন।”
 
নিউজবাংলাদেশ.কম/আরআর/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়