News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২১, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:৪২, ১৭ জানুয়ারি ২০২০

গণজোয়ার সৃষ্টি হয়েছে: তাবিথ

গণজোয়ার সৃষ্টি হয়েছে: তাবিথ

ঢাকা: সিটি করপোরশন নির্বাচনে ২০ দল সমর্থিত প্রার্থীদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন উত্তর সিটি করপোরেশনে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

সোমবার দুপুরে মিরপুরের শাহ্ আলী মাজার এলাকায় চতুর্থ দিনের প্রচারণাকালে তিনি এ দাবি করেন। এর আগে তিনি ওই মাজারে জোহরের নামাজ আদায় করেন।

তিনি বলেন, “নির্বাচনী প্রচার-প্রচারণায় আমরা আইন-শৃঙখলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাই। সুষ্ঠু নির্বাচন হলে বিজয় আমাদের সুনিশ্চিত। জনগণ আজ আমাদের পক্ষে রাস্তায় নেমে এসেছে।”

তাবিথ আউয়াল আরো বলেন, “নির্বাচনে বিজয়ী হতে পারলে ঢাকাকে আন্তর্জাতিক মানের নগরী হিসেবে গড়ে তুলবো। আমি আপনাদের ছেলে। আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের পাশে থাকতে চাই। আপনারাও আমার পাশে থাকুন।”

তিনি এসময় সরকার ও নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনী পরিবেশের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তেরি করার আহবান জানিয়ে বলেন, “সরকার দলীয় প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লংঘন করছে।”

প্রচারের শুরুতে তিনি বলেন, “‘আমি তরুণ। সবার কাছে নিজের কথাগুলো বলতে ও অন্যদের কথা শুনতে এসেছি। একই সঙ্গে সকলের কাছে দোয়া চাই।”

প্রচারণা চালানোর সময় ১০ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. মাসুদ খান, দারুস সালাম থানার যুবদলের সাধারণ সম্পাদক আকসাদুর রহমান নাসিমসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপস্থিত সবার সঙ্গে সালাম বিনিময় ও হাত মেলান তাবিথ।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়