News Bangladesh

রাজনীতি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০০, ২৪ ডিসেম্বর ২০২৫

বিএনপি ছেড়ে একক ভোটের ঘোষণা দিলেন কর্নেল অলি

বিএনপি ছেড়ে একক ভোটের ঘোষণা দিলেন কর্নেল অলি

এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম। ফাইল ছবি

বিএনপি জোট থেকে সরে এসে আসন্ন নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সংবাদ সম্মেলনে অলি আহমদ বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও দলীয় স্বার্থ বিবেচনায় এলডিপি এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির সঙ্গে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক থাকলেও বর্তমান প্রেক্ষাপটে আলাদা পথে এগোনোকেই উপযুক্ত মনে করছে দলটি।

এ সময় এলডিপির প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য নুরুল আলম তালুকদার, লে. জেনারেল (অব.) ড. চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম, ড. নিয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শরিক ৭ দলকে ৮টি আসন বণ্টন করল বিএনপি

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এলডিপি বিএনপির নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের শরিক হিসেবে বিভিন্ন আন্দোলন ও কর্মসূচিতে অংশ নিয়ে আসছিল।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়