দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত এখন: জ্বালানি প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (১৭ এপ্রিল) চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার ধারাবাহিকভাবে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে এবং কোনো ঘাটতির আশঙ্কা নেই। এপ্রিল ও মে মাসের জন্য পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। একইসঙ্গে জুন মাসের চাহিদা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ থেকে অপরিশোধিত তেল আমদানির পরিকল্পনা রয়েছে।
এর আগে, জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র মনির হোসেন চৌধুরীও জানান, দেশে অকটেন ও পেট্রোলের মজুত আগামী দুই মাসের জন্য যথেষ্ট।
আরও পড়ুন: ঢাকাসহ সারা দেশে ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা
তবে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি ও হরমুজ প্রণালিতে উত্তেজনার প্রভাবে বাজারে কিছুটা অস্থিরতা দেখা গেছে। এতে আতঙ্কে অনেকেই অতিরিক্ত জ্বালানি কিনতে শুরু করায় ফিলিং স্টেশনগুলোতে ভিড় বেড়েছে বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








