News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৭, ১৭ এপ্রিল ২০২৬

জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা শনিবার

প্রতীকী ছবি

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। এ সভায় দেশের কোথাও জিলকদ মাসের চাঁদ দেখা গেছে কি না, তা পর্যালোচনা করা হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররম–এ অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ।

আরও পড়ুন: আমিরাতে হজ ও ঈদুল আজহার ছুটি ঘোষণা

চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে জিলকদ মাসের শুরু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়