News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৭, ১৮ এপ্রিল ২০২৬

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

থালাপতি বিজয়। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের সময়টা ভালো যাচ্ছে না। সিনেমায় পাইরেসির ঘটনার পর এবার আইনি জটিলতায় পড়েছেন তিনি। অনুমতি ছাড়া র‍্যালি করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে চেন্নাই পুলিশ।

জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চেন্নাইয়ের টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে একটি জনসভা ও র‍্যালির আয়োজন করা হয়। তবে এ কর্মসূচির জন্য আগে থেকে কোনো পুলিশি অনুমতি নেওয়া হয়নি। জনবহুল এলাকায় র‍্যালির কারণে দীর্ঘ যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয় বলে জানিয়েছে পুলিশ।

নির্বাচন কমিশনের বিশেষ ফ্লাইং স্কোয়াড কর্মকর্তাদের অভিযোগের ভিত্তিতে মাম্বালাম থানা পুলিশ বিজয় এবং তার দলের নেতা এন আনন্দের বিরুদ্ধে মামলা দায়ের করে। তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় বেআইনি সমাবেশ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।

র‍্যালির সময় থালাপতি বিজয়কে একটি হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। এ সময় হাজার হাজার ভক্তের উপস্থিতি ও আলোকসজ্জার কারণে এলাকায় দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে।

আরও পড়ুন: ঈদে দীঘির ‘বিদায়’

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিজয় তার রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ গঠনের ঘোষণা দেন। এরপর থেকেই তিনি অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখছেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়