News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১২, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ২০:১৬, ১৮ এপ্রিল ২০২৬

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই 

এইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাই 

ফাইল ছবি

আগামী ২ জুলাই থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৬ পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অংশীজনদের সঙ্গে এক সমন্বয় সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

শিক্ষার্থীদের ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: প্রতিমন্ত্রী

বৈঠক শেষে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের প্রস্তুতি বিবেচনায় রেখে জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে পরীক্ষা শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: সব স্তরের শিক্ষাবৃত্তি দ্বিগুণ করার সিদ্ধান্ত সরকারের

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া পোস্টে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এবারের এইচএসসি পরীক্ষায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মোট ১১টি বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্র থাকলেও সাধারণ বোর্ডগুলোতে আলাদা আলাদা প্রশ্নে পরীক্ষা হতো।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়