News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:২৭, ১৭ এপ্রিল ২০২৬

শিক্ষার্থীদের ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: প্রতিমন্ত্রী

শিক্ষার্থীদের ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের ক্লাসরুমে ফেরাতে উপবৃত্তি বাড়ানোর প্রয়োজন হলে তা বাড়ানো হবে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, তার সবই করা হবে। শিক্ষা ব্যবস্থায় উৎসাহমূলক সব কার্যক্রম অব্যাহত থাকবে।

ববি হাজ্জাজ জানান, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে। এটি শিক্ষার্থী ও অভিভাবকদের উৎসাহিত করার একটি উদ্যোগ।

আরও পড়ুন: এসএসসিতে খাতা বাতিলের নতুন নিয়ম ‘সাইলেন্ট এক্সপেল’

তিনি আরও বলেন, সরকারি ও বেসরকারি কোটা অন্তর্বর্তী সরকারের নীতিমালার আওতায় রয়েছে এবং পূর্বের সিদ্ধান্ত বাতিল না করেই এই পরীক্ষা পরিচালনা করা হচ্ছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়