News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৪, ১৭ এপ্রিল ২০২৬

ইসরায়েল-লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

ইসরায়েল-লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ইস্টার্ন টাইম বিকেল ৫টা, বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় দেশ আনুষ্ঠানিকভাবে ১০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ট্রাম্প আরও জানান, গত ১৪ এপ্রিল ওয়াশিংটন ডিসি–তে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং যৌথ বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন উপস্থিত ছিলেন।

তিনি দাবি করেন, এর আগে বিশ্বজুড়ে নয়টি যুদ্ধের অবসান ঘটাতে ভূমিকা রেখেছেন তিনি এবং এটিকে সম্ভাব্য দশম সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন: ইরান চুক্তি না করলে আবার যুদ্ধ শুরুর হুমকি যুক্তরাষ্ট্রের

উল্লেখ্য, গত ২ মার্চ লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালালে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। পাল্টা হামলায় লেবাননে প্রায় দুই হাজারের বেশি মানুষ নিহত হয়।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়