News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ১৮ এপ্রিল ২০২৬

অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

ইরানের উপসাগরীয় বন্দরগুলোর ওপর থেকে যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ।

শুক্রবার (১৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ সতর্কবার্তা দেন।

ঘালিবাফ দাবি করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এক ঘণ্টায় সামাজিকমাধ্যমে সাতটি পোস্ট করেছেন, যার সবগুলোই মিথ্যা। তবে কোন পোস্টগুলো মিথ্যা, তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি তিনি।

ইরানি স্পিকার বলেন, হরমুজ প্রণালি খোলা থাকবে নাকি বন্ধ- এটি সামাজিকমাধ্যমে নয়, মাঠপর্যায়ের বাস্তবতায় নির্ধারিত হবে। হরমুজে জাহাজ চলাচল নির্দিষ্ট রুটে এবং ইরানের অনুমতি সাপেক্ষে পরিচালিত হবে।

আরও পড়ুন: হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধ, বিশ্বজুড়ে ইরানি জাহাজ জব্দের নির্দেশ

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়