News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৩, ১৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:২৩, ১৮ এপ্রিল ২০২৬

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইট উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য খরচ আরও কিছুটা কমাতে পারব। আমরা চেষ্টা করছি আরও ভালো ব্যবস্থাপনা করতে, যাতে হজযাত্রীদের কষ্ট কম হয়।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ১৮ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়ার পর হজ ব্যবস্থাপনা প্রায় সম্পন্ন অবস্থায় পেয়েছে। ফলে বড় ধরনের পরিবর্তন আনার সুযোগ সীমিত ছিল। তবে এবার হজযাত্রীদের ব্যয় প্রায় ১২ হাজার টাকা কমানো সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

হজযাত্রীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা আল্লাহর ঘরে যাচ্ছেন, দেশের মানুষের শান্তি ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান। পাশাপাশি তিনি হজযাত্রীদের সুস্থভাবে দেশে ফেরার কামনাও করেন।

অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, সৌদি রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর শঙ্কা, কয়েক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা

পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়