News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:১৬, ১৮ এপ্রিল ২০২৬

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইউএইচএফপিও সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে এ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী।

জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম বৈঠক। মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা জনগণের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া, কার্যক্রমকে যুগোপযোগী করা এবং সরকারের নীতিনির্দেশনা সম্পর্কে অবহিত করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।

সম্মেলনে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

এ সময় শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাস্থ্য খাতে মাঠপর্যায়ের সেবাকে আরও কার্যকর ও জনগণমুখী করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়