৩৫ বিলিয়ন ডলারের ঘরে দেশের রিজার্ভ
ফাইল ছবি
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সামান্য কমে ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার বা ৩৫ দশমিক ১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ রয়েছে ৩০ হাজার ৪৮৪ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলার।
এর আগে গত ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ৪৫৯ দশমিক ০১ মিলিয়ন ডলার।
আরও পড়ুন: রাজধানীতে কমলো মুরগির দাম, বেড়েছে মাছের দাম
উল্লেখ্য, মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে আইএমএফের বিপিএম-৬ অনুযায়ী নিট বা প্রকৃত রিজার্ভ নির্ধারণ করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসবি








