সারাদেশে তীব্র কালবৈশাখীর আশঙ্কা, ৪৮ ঘণ্টার সতর্কবার্তা
ছবি: সংগৃহীত
সারাদেশে একযোগে তীব্র কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে দেওয়া এক জরুরি বার্তায় সংস্থাটি জানায়, বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশের আটটি বিভাগেই ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী বয়ে যেতে পারে।
সতর্কবার্তায় বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড় বয়ে যেতে পারে।
এ সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যা জনজীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ঝড়ের সঙ্গে তীব্র বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। সাম্প্রতিক গুমোট আবহাওয়ার কারণে কালবৈশাখীর তীব্রতা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার এবং প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








