News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৭, ২৮ এপ্রিল ২০২৬

নতুন মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ আনল এক্স

নতুন মেসেজিং অ্যাপ ‘এক্সচ্যাট’ আনল এক্স

ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের ব্যক্তিগত যোগাযোগ আরও নিরাপদ করতে এনক্রিপশন প্রযুক্তিনির্ভর নতুন মেসেজিং অ্যাপ উন্মুক্ত করেছে এক্স। ‘এক্সচ্যাট’ নামের এই অ্যাপে বিজ্ঞাপনবিহীন যোগাযোগের পাশাপাশি বিশেষ কোডের মাধ্যমে তথ্য আদান-প্রদানের সুবিধা রাখা হয়েছে।

ফলে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ বার্তা বা ব্যক্তিগত তথ্য দেখতে পারবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এক্সের তথ্য অনুযায়ী, নতুন এই অ্যাপে শুধু বার্তা আদান-প্রদান নয়, অডিও ও ভিডিও কল, ফাইল শেয়ার এবং গ্রুপ চ্যাটের সুবিধাও থাকবে। পাশাপাশি পাঠানো বার্তা সম্পাদনা ও মুছে ফেলার সুযোগও পাওয়া যাবে।

প্রাথমিকভাবে অ্যাপটির আইওএস ও আইপ্যাড সংস্করণ উন্মুক্ত করা হয়েছে, ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন।

এক্সের দাবি, এক্সচ্যাটে কোনো বিজ্ঞাপন দেখানো হবে না এবং এটি ব্যবহারকারীদের অনলাইন কার্যক্রম ট্র্যাক করবে না। ফলে নিরাপদ ও স্বচ্ছন্দ যোগাযোগের পরিবেশ তৈরি হবে।

ব্যবহারকারীরা তাদের বিদ্যমান এক্স অ্যাকাউন্ট দিয়েই দ্রুত এক্সচ্যাটে যুক্ত হতে পারবেন। তবে অ্যাপটি ব্যবহারের জন্য এক্স অ্যাকাউন্ট বাধ্যতামূলক হওয়ায় হোয়াটসঅ্যাপ বা সিগন্যালের মতো অ্যাপগুলোর তুলনায় এটি কিছুটা সীমাবদ্ধ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন: ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, গ্রাহকদের জন্য বড় সুখবর

প্রসঙ্গত, জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর মধ্যে হোয়াটসঅ্যাপ এবং সিগন্যাল একক অ্যাকাউন্টেই ব্যবহার করা যায়। সূত্র: ম্যাশেবল

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়