News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৯, ২৮ এপ্রিল ২০২৬
আপডেট: ১৫:০০, ২৮ এপ্রিল ২০২৬

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

আদালত প্রাঙ্গনে পুলিশ হেফাজতে জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি

আদালতে নেওয়ার পথে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকে বহনকারী একটি পুলিশের প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে পলকসহ ভ্যানে থাকা কয়েকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়ার সময় কেরানীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, ভ্যানটি যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। এতে পলক শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান।

আদালত সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করার কথা ছিল। কারাগার থেকে রওনা হওয়ার কিছু সময় পরই এ দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, সজীব ওয়াজেদ জয়সহ এ মামলার অন্য আসামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাক্ষ্যগ্রহণ চলছে। পলক বর্তমানে কারাগারে থাকলেও সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন।

আরও পড়ুন: সারাদেশে তীব্র কালবৈশাখীর আশঙ্কা, ৪৮ ঘণ্টার সতর্কবার্তা

জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ওপর দমন-পীড়ন ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি বিচারাধীন রয়েছে।
দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়