News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১১, ২৮ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ, এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

এদিকে দেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্পে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দের প্রথম ইউনিটে ‘ফুয়েল লোডিং’ কার্যক্রম শুরু হচ্ছে।

মঙ্গলবার বিকেলে প্রকল্প এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে। এতে সরকারের পক্ষে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহাবুব আনাম এবং রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ উপস্থিত থাকবেন।

এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএয়ের  মহাপরিচালক রাফায়েল ম্যারিয়ানো গ্রসি ভিডিও বার্তার মাধ্যমে এই অর্জনের সঙ্গে যুক্ত থাকবেন।

আরও পড়ুন: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিভেদী

সরকারি কর্মকর্তারা বলছেন, এই ধাপ সম্পন্ন হলে রূপপুর প্রকল্প বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে যাবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়