বজ্রবৃষ্টি ও কালবৈশাখীর শঙ্কা, কয়েক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশকিছু জেলায় এবং ঢাকা বিভাগের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে আগামীকাল সকাল ৭টা পর্যন্ত পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, শেরপুর, জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা ও জয়পুরহাট জেলায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে।
এছাড়া নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী ও কুমিল্লাসহ দেশের অন্যত্র দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: সরকারের দুই মাস পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, তীব্র বজ্রপাতের আশঙ্কা থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বৃষ্টিপাত বিক্ষিপ্ত হওয়ায় সব এলাকায় সমানভাবে বৃষ্টি নাও হতে পারে, তবে কোথাও কোথাও আকস্মিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








