সরকারের দুই মাস পূর্তিতে বিকেলে সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে আজ শনিবার (১৮ এপ্রিল) একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এদিন বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরাও অংশ নেবেন।
সংবাদ সম্মেলনে সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে। পাশাপাশি সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতেও বক্তব্য আসতে পারে বলে জানা গেছে।
আরও পড়ুন: চলতি মৌসুমে প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন প্রধানমন্ত্রীর
এতে অংশ নিতে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে বলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








