‘ইরানের সঙ্গে আলোচনার জন্য সোমবার পাকিস্তানে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল আগামী সোমবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। তবে আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কারা অংশ নেবেন, তা স্পষ্ট করেননি।
রবিবার (১৯ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে প্রথম দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নেতৃত্ব দিয়েছিলেন বলে জানা গেছে। তবে নতুন এই বৈঠক নিয়ে হোয়াইট হাউস বা ভাইস প্রেসিডেন্টের দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
একই পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, হরমুজ প্রণালীতে গোলাগুলির মাধ্যমে ইরান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি চুক্তি ইরান মেনে না নিলে দেশটির বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
আরও পড়ুন: লিবিয়ার উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার
এ বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
নিউজবাংলাদেশ.কম/এসবি








