আমি খুবই সাধারণ একজন মানুষ: কেয়া পায়েল
কেয়া পায়েল। ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল গ্ল্যামার আর অভিনয়ের জাদুতে দর্শকদের মন জয় করলেও বাস্তব জীবনে তিনি ভীষণ সাধারণ ও আবেগপ্রবণ আবারও তা প্রমাণ করেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, তিন বছরের একটি প্রজেক্টে মাসে মাসে শুটিং করেছেন এবং সেই সময় কাজ করতে গিয়ে সহকর্মীদের সঙ্গে গভীর পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে।
কেয়া পায়েল বলেন, যে মানুষগুলোর সঙ্গে এতদিন কাজ করেছি, তাদের সঙ্গে হয়তো দেখা হবে, কিন্তু যে পরিবারটা তৈরি হয়েছে সেটা ভোলার নয়। এই অনুভূতিটা আমি ক্যামেরার সামনে প্রকাশ করতে চাই না, এটা একান্তই নিজের।
তিনি আরও বলেন, দিনশেষে আমি খুবই সাধারণ একজন মানুষ, আর খুব আবেগপ্রবণ। পরিবারের চেয়ে অনেক বেশি সময় আমি কাজের সঙ্গেই কাটাই।
আরও পড়ুন: নাচতে নাচতে চিংড়ি রান্না করলেন পরীমণি
সহকর্মীদের নিজের জীবনের গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে কেয়া পায়েল বলেন, তার সঙ্গে কাজ করা মানুষগুলো তার জীবনে সবসময়ই বিশেষ স্থান দখল করে থাকে।
নিউজবাংলাদেশ.কম/এসবি








