News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৭, ২০ এপ্রিল ২০২৬

আজ থেকে অকটেন ২০ শতাংশ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ বেশি বিক্রি

আজ থেকে অকটেন ২০ শতাংশ ও পেট্রোল-ডিজেল ১০ শতাংশ বেশি বিক্রি

ফাইল ছবি

দেশে জ্বালানি তেলের সরবরাহ বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। সোমবার (২০ এপ্রিল) থেকে অকটেন ২০ শতাংশ এবং পেট্রোল ও ডিজেল ১০ শতাংশ বেশি হারে সরবরাহ করা হবে।

রবিবার (১৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিপিসি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান জ্বালানি তেলের চাহিদা বিবেচনায় ডিলার ও ভোক্তা পর্যায়ে সরবরাহ স্বাভাবিক রাখতে বিপিসির অধীনস্থ কোম্পানিগুলোকে বর্ধিত হারে জ্বালানি তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৮ দিনে প্রবাসী আয় এলো ১৯৭ কোটি ডলার

নির্দেশনা অনুযায়ী, সোমবার থেকে প্রতিদিন ১৩ হাজার ৪৮ মেট্রিক টন ডিজেল, ১ হাজার ৫১১ মেট্রিক টন পেট্রোল এবং ১ হাজার ৪২২ মেট্রিক টন অকটেন বিক্রি করা হবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়