News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩৮, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ১১:৩৯, ১৭ এপ্রিল ২০২৬

ঢাকাসহ সারা দেশে ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

ঢাকাসহ সারা দেশে ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের শঙ্কা

ছবি: সংগৃহীত

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টি, বজ্রপাত এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৭ এপ্রিল) এক পূর্বভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, কিছু কিছু এলাকায় তীব্র বজ্রপাত হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানায়, দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে। এর একটি বাড়তি অংশ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী এলাকায় সক্রিয় রয়েছে, যার প্রভাবে দেশের আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিচ্ছে।

আগামী কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন: আজ থেকে শুরু হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

তবে বৃষ্টির মধ্যেও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল শনিবার (১৮ এপ্রিল) দিনের তাপমাত্রা আরও কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে, আর রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়