News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৪, ১৭ এপ্রিল ২০২৬
আপডেট: ০৮:৩০, ১৭ এপ্রিল ২০২৬

পারমাণবিক বিদ্যুতের পথে বড় অগ্রগতি, কমিশনিং লাইসেন্স পেল রূপপুর

পারমাণবিক বিদ্যুতের পথে বড় অগ্রগতি, কমিশনিং লাইসেন্স পেল রূপপুর

ছবি: সংগৃহীত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দের প্রথম ইউনিট কমিশনিং লাইসেন্স পেয়েছে। এর ফলে দেশের প্রথম ও বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি এখন উৎপাদনের প্রক্রিয়ায় প্রবেশ করতে পারবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, ৭ এপ্রিল থেকে কেন্দ্রটিতে জ্বালানি (ফুয়েল) লোডিং শুরু হওয়ার কথা ছিল। ১৪ মার্চ গণমাধ্যমকে তিনি বলেন, এটি দেশের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে।

তিনি আরও আশা প্রকাশ করেন, জুন-জুলাইয়ের মধ্যে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। একই সঙ্গে ডিসেম্বরের মধ্যে একটি ইউনিট পূর্ণ সক্ষমতায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: প্রতিশোধ-প্রতিহিংসা নয়, জাতীয় ঐক্যই আমাদের শক্তি: প্রধানমন্ত্রী

তবে প্রয়োজনীয় নিবন্ধন বা লাইসেন্স না পাওয়ায় নির্ধারিত সময়ে (৭ এপ্রিল) ফুয়েল লোডিং শুরু করা সম্ভব হয়নি। পরে কমিশনিং লাইসেন্স জারি হওয়ায় এখন আর কোনো বাধা নেই, এবং কেন্দ্রটি শিগগিরই উৎপাদনের আনুষ্ঠানিক ধাপে প্রবেশ করবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়