News Bangladesh

বিনোদন ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৩৪, ১৭ এপ্রিল ২০২৬

নিজ বিশ্ববিদ্যালয়ে মরণোত্তর সম্মাননায় হুমায়ূন ফরীদি

নিজ বিশ্ববিদ্যালয়ে মরণোত্তর সম্মাননায় হুমায়ূন ফরীদি

কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদি। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিজ ক্যাম্পাসে কিংবদন্তি অভিনেতা হুমায়ূন ফরীদিকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়েছে।

বাংলা থিয়েটারের উদ্যোগে ১৪ থেকে ১৬ এপ্রিল অনুষ্ঠিত ‘জাহাঙ্গীরনগর ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর প্রথম আসর তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী, আলোচনা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শেষ হয়েছে। উৎসবের মূল ভেন্যু ছিল জহির রায়হান মিলনায়তন।

উৎসবে মোট ১৮টি বিশেষ সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হুমায়ূন ফরীদি। তিনি এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং বিশ্ববিদ্যালয়ের নাট্যচর্চার মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন।

এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন শহীদুজ্জামান সেলিম, আবু রিজওয়ান ইউরেকা, আইনুন, নাহার পুতুল এবং অবন্তী সিঁথি।

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে সাঁতাও (পরিচালনা: খন্দকার সুমন), জ্বীনের বাচ্চা (পরিচালনা: মোস্তাফিজুর নূর ইমরান) এবং কাজলরেখা (পরিচালনা: গিয়াস উদ্দিন সেলিম)।

স্বল্পদৈর্ঘ্য বিভাগে সম্মাননা পেয়েছে ‘সং ফ্রম দ্য সাউথ’, ‘দ্য ইটারনাল জার্নি’ ও ‘দ্য ব্যালাড অব আ গিক’। ‘জাহাঙ্গীরনগর এডিশন’ বিভাগে পুরস্কৃত হয়েছে ‘ইন্তেজার: প্রথম প্রহর’, ‘হাফ টু ইনফিনিটি’ এবং ‘দ্য হেইজ’।

আরও পড়ুন: ছোটবেলায় মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

উদীয়মান তারকা হিসেবে সম্মাননা পেয়েছেন অনিরুদ্ধ হৃদয়, তানভীর অপূর্ব ও গোলাম ফারুক জয়। শ্রেষ্ঠ সংগঠক হিসেবে পুরস্কৃত হয়েছেন মেহরাব সিফাত।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়