News Bangladesh

বিনোদন প্রতিবেদক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫০, ১৫ এপ্রিল ২০২৬

ছোটবেলায় মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

ছোটবেলায় মায়ের শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম: পরীমণি

পরীমণি। ছবি: সংগৃহীত


পহেলা বৈশাখকে কেন্দ্র করে তার শৈশবের স্মৃতি ও বর্তমান অনুভূতি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন ঢালিউডের  গ্ল্যামার গার্ল পরীমণি । 

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ছোটবেলার স্মৃতি, মায়ের শাড়ি এবং বৈশাখী আনন্দের কথা তুলে ধরেন।

পরীমণি জানান, ছোটবেলায় তিনি মা ও নানীর শাড়ি কেটে বৈশাখের জামা বানাতেন। সেই সময়ের আনন্দ এখনো তার কাছে অমলিন। 

তিনি বলেন, ছোটবেলায় আমিও আমার মায়ের শাড়ি, নানীর শাড়ি দিয়ে বৈশাখের জামা বানাতাম। কি আনন্দ, সে যে কি আনন্দ।

এবার সেই ঐতিহ্যের ছোঁয়া তিনি ছড়িয়ে দিয়েছেন নিজের সন্তানদের মধ্যেও। নিজের শাড়ি দিয়ে সন্তানদের জন্য বৈশাখী পোশাক তৈরি করেছেন এই অভিনেত্রী।

পোস্টে তিনি লেখেন, আমি তো শুধু আমার বাচ্চাদের ঘুম থেকে ওঠার অপেক্ষায় আছি। কখন ওরা উঠবে আর তার মায়ের শাড়ি দিয়ে বানানো বৈশাখী জামা পরে আমার চোখের পাতায় ঘুরবে।

আরও পড়ুন: প্রাণী হত্যার ভাবনায় খাদ্যাভ্যাসে বদল আনছেন জয়া আহসান

সন্তানদের নতুন সাজে দেখার অপেক্ষায় উচ্ছ্বসিত পরীমণি আরও বলেন, তাদের কেমন সুন্দর লাগবে তা আমি মন ভরে দেখবো।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়