News Bangladesh

স্টাফ রিপোর্টার || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:৪২, ১৭ এপ্রিল ২০২৬

নতুন দুই দিবসের অনুমোদন দিল মন্ত্রিসভা, বাড়ছে সরকারি ছুটি

নতুন দুই দিবসের অনুমোদন দিল মন্ত্রিসভা, বাড়ছে সরকারি ছুটি

ফাইল ছবি

সরকার নতুন দুটি জাতীয় দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি।

তিনি জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালিত হলেও এদিন সরকারি ছুটি থাকবে না। তবে ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫’ নিয়েও আলোচনা হয়। পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে সোলার পাওয়ার থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এ লক্ষ্য বাস্তবায়নে একটি কমিটিও গঠন করা হয়েছে।

এছাড়া, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন মন্ত্রিপরিষদ সচিব।

আরও পড়ুন: পারমাণবিক বিদ্যুতের পথে বড় অগ্রগতি, কমিশনিং লাইসেন্স পেল রূপপুর

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়