News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৫৪, ১৮ এপ্রিল ২০২৬

হরমুজে ৩ ট্যাঙ্কার লক্ষ্য করে ‘ইরানি গানবোট থেকে গুলি’

হরমুজে ৩ ট্যাঙ্কার লক্ষ্য করে ‘ইরানি গানবোট থেকে গুলি’

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে তিনটি নৌযান (ট্যাঙ্কার) লক্ষ্য করে ইরানি গানবোট থেকে হামলা হওয়ার খবর পাওয়া গেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, একটি ট্যাঙ্কার লক্ষ্য করে হামলা হওয়ার কথা বলেছে ‘ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস’ (ইউকেএমটিও)। বাকি দুটি নৌযানে হামলার খবর দিয়েছে তারা। 

ব্রিটিশ নৌবাহিনীর ইউনিট ইউকেএমটিওর ভাষ্য, ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোর (আইআরজিসি) পরিচালিত দুটি গানবোট থেকে গুলি চালানো হয়। 

আরও পড়ুন: সুনামগঞ্জের চার উপজেলায়

ইউকেএমটিওর ভাষ্য, ওমান উপকূলের ২০ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে হামলার ঘটনাটি ঘটেছে। তবে ট্যাঙ্কার ও নাবিকরা নিরাপদে আছেন।

ট্যাংকারের ক্যাপ্টেন বলেছেন, গানবোট থেকে কোনো হুঁশিয়ারি বার্তা ছাড়াই গুলি চালিয়েছে। তবে গুলিতে জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ক্রু সদস্যরা নিরাপদে আছেন।

নিউজবাংলাদেশ.কম/এনডি

সর্বশেষ

পাঠকপ্রিয়