News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৯, ২৭ মার্চ ২০২৬
আপডেট: ১৩:২১, ২৭ মার্চ ২০২৬

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে আসতে হবে: ট্রাম্প

যুদ্ধ থামাতে ইরানকেই এগিয়ে আসতে হবে: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত নিয়ে যুদ্ধ বন্ধের বিষয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃ

হস্পতিবার (২৬ মার্চ) হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন, শান্তি চুক্তি করতে হলে ইরানকেই এগিয়ে এসে যুক্তরাষ্ট্রকে রাজি করাতে হবে। 

তিনি আরও বলেন, তাদের এখন চুক্তি করার সুযোগ আছে, কিন্তু সেটা তাদের ওপর নির্ভর করছে।

ট্রাম্প সাংবাদিকদের জানান, কিছু সংবাদে তার কূটনৈতিক সমাধানে আগ্রহ দেখানোর খবর প্রকাশিত হলেও আসলেই আলোচনায় আগ্রহ দেখাচ্ছে ইরান। তিনি ইরানের নেতাদের ‘দক্ষ আলোচক’ হিসেবে উল্লেখ করেন, একই সঙ্গে ‘দুর্বল যোদ্ধা’ হিসেবে সমালোচনা করেন। তার ভাষায়, “যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে আসার দায়িত্ব ইরানেরই।”

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরান যুদ্ধ ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ সাফল্য দিয়েছে এবং পারমাণবিক সক্ষমতা অর্জনের পথে বাধা সৃষ্টি করেছে। 

তিনি বলেন, কয়েক সপ্তাহ আগের মতো এখন তারা আমাদের ওপর হামলা চালানোর সক্ষমতা রাখে না। এর ফলে আমাদের সামনে নতুন বিকল্প তৈরি হয়েছে। ভ্যান্স উল্লেখ করেছেন, এই বিকল্পে সামরিক পদক্ষেপের পাশাপাশি কূটনৈতিক পথও রয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্পের সঙ্গে অন্যান্য কর্মকর্তারা-পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং বিশেষ দূত স্টিভ উইটকফও যুদ্ধের পক্ষে সক্রিয়ভাবে অবস্থান ব্যক্ত করেছেন।

আরও পড়ুন: আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ভ্যান্স বলেন, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে ভবিষ্যতে ইরান পারমাণবিক হুমকি সৃষ্টি করতে না পারে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়