দুদকের মামলায় আব্বাসকে গ্রেফতারে কোনো বাধা নেই
ঢাকা: শাহবাগ থানায় দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় মির্জা আব্বাসকে গ্রেফতার করতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
আদালত থেকে বেরিয়ে নিজ কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, দুদকের মামলায় মির্জা আব্বাসকে গ্রেফতার করতে কোনো বাধা নেই।
পল্টন ও মতিঝিল থানায় গাড়ি পোড়ানোর মামলায় তাকে পুলিশ গ্রেফতার করতে পারবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ব্যাপারে আমি এখন মন্তব্য করতে নারাজ।”
নিউজবাংলাদেশ.কম/আইএ/এজে
নিউজবাংলাদেশ.কম








