News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২০, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:১৬, ১৮ জানুয়ারি ২০২০

পাকিস্তানে ৪ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগ করছে চীন

পাকিস্তানে ৪ হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগ করছে চীন

ইকোনোমিক করিডোর (সিপিইসি) প্রকল্প বাস্তবায়নে পাকিস্তানে চার হাজার ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীন। বিবিসি জানায়, পাকিস্তানের বিনিয়োগ করা যুক্তরাষ্ট্রের মোট অর্থের চাইতেও চীনের এই বিনিয়োগে অর্থের পরিমাণ বেশি।

দুই দিনের এক সফরে আজ সোমবার পাকিস্তান আসছেন চীনের প্রেসিডেন্ট শি চিনপিং। তার এই সফরকালেই সিপিইসি প্রকল্পে বিনিয়োগ বিষয়ে চুক্তি হবে। তবে, চীনের প্রেসিডেন্টের এ সফরে দুই হাজার ৪০০ কোটি ডলার চুক্তি সই হবে। বাকি অর্থের চুক্তি পরবর্তীতে হবে।

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশ থেকে চীনের জিনজিয়াং প্রদেশ পর্যন্ত এই সিপিইসি করিডোর করা হবে। এ প্রকল্পের আওতায় রাস্তা-ঘাট, রেলওয়ে ও বিদ্যুৎ খাতের উন্নয়ন এবং তিন হাজার কিলোমিটার রাস্তা প্রসারিত করা হবে। প্রকল্পে চীনের বিনিয়োগ দেশটির অর্থনীতি ও বিদ্যুৎ সমস্যার সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে পাকিস্তান কর্তৃপক্ষ আশা করছে।

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হোসেন, প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল পাকিস্তানের পার্লামেন্টে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। এছাড়া দু'দেশের নেতারা নিরাপত্তা বিষয় নিয়েও আলোচনা করবেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়