মিসরে ফুটবল মাঠে দাঙ্গায় ১১ জনের মৃত্যুদণ্ড
মিসরে ফুটবল ম্যাচে দাঙ্গার ঘটনায় ১১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত আসামিদের আপিলের সুযোগ রেখে রোববার দেশটির একটি আদালত এ রায় দেন।
উল্লেখ্য, ২০১২ সালে পোর্ট সাইদ শহরে অাল-মাসরি ও স্থানীয় অাল-অাহলি ক্লাবের মধ্যে অনুষ্ঠিত ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘঠিত দাঙ্গায় কমপক্ষে ৭৩ জন নিহত ও এক হাজারের বেশি মানুষ আহত হয়।
এরআগে, এ মামলায় নিম্ন আদালতের দেয়া ২১ জনের মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাখ্যান করে ৭৩ জন আসামির পুনর্বিচারের আদেশ দেন এক আপিল আদালত। তবে, ঘটনার প্রায় তিন বছর পর আসামিদের বিরুদ্ধে রায় দেয়া হলেও, আইনি প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক বছর পেরিয়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ, প্রথমত রায়ে আসামিদের আপিলের সুযোগ রাখা হয়েছে। এছাড়া, দেশটির নিয়ম অনুযায়ী দণ্ড কার্যকর করতে সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতির অনুমতি নিতে হবে সরকারকে।
অাগামী ৩০ মের মধ্যে গ্র্যান্ড মুফতির অনুমতি নিয়ে মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
মাললার আসামিদের মধ্যে নয়জন পুলিশ সদস্য, তিনজন অাল-মাসরি ক্লাবের কর্মকর্তা ছাড়া অন্যান্যরা ফুটবল ক্লাব দুইটির সমর্থক বলে জানা গেছে।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








