News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:১৬, ২০ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:০৮, ১৮ জানুয়ারি ২০২০

লিবিয়ায় ৩০ জন খ্রিষ্টানকে হত্যার নৃশংস ভিডিও প্রকাশ আইএসের

লিবিয়ায় ৩০ জন খ্রিষ্টানকে হত্যার নৃশংস ভিডিও প্রকাশ আইএসের

লিবিয়ায় অন্তত ৩০ জন ইথিওপীয় খ্রিষ্টানকে নৃশংসভাবে হত্যার একটি নতুন  ভিডিওচিত্র প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএস জঙ্গিদের ২৯ মিনিটের ওই ভিডিও ফুটেজে সমুদ্র সৈকতে শিরশ্ছেদ ও মরুভূমিতে মাথায় গুলি করে হত্যা করতে দেখা যায়। বিবিসি।

আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাযজ্ঞের শিকার ব্যক্তিরা লিবিয়ায় আইএস-সংশ্লিষ্ট জঙ্গিদের দখলে যাওয়া ইথিওপীয় গির্জার সদস্য বলে ধারণা করা হচ্ছে।

ভিডিওতে আইএস জঙ্গিতের হাতে নিহত ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ইথিওপিয়ার তথ্যমন্ত্রী রেদওয়ান হুসেইন। এই হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে ইথিওপিয়ার তথ্যমন্ত্রী, একে মানবতাবিরোধী অপরাধ বলে অভিহিত করেন।  

ভিডিওটির বিশ্বাসযোগ্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি। তবে, ভিডিওতে আইএসের গণমাধ্যমের লোগো রয়েছে। গত শনিবার ভিডিওটি অনলাইনে পোস্ট করা হয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে ২১ জন মিসরীয় খ্রিষ্টানকে শিরশ্ছেদ করে হত্যার পর আইএস সেই হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করেছিল।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়