রানওয়ে থেকে থেকে পিছলে গেল বিমান
ল্যান্ড করার সময় রানওয়ে থেকে পিছলে গেল সাউথ কোরিয়ান এশিয়ানা এয়ারলাইনসের একটি বিমান। জাপানের হিরোশিমা বিমানবন্দরে এ ঘটনায় ওই প্লেনের যাত্রীরা তেমন একটা আহত হননি। ঘটনার পর হিরোশিমা বিমানবন্দর কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায়।
বিমান নিরাপত্তা সংস্থার একটি দল এ ঘটনার তদন্ত শুরু করেছে। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। ঘটনার দিন তা গণমাধ্যমে না এলেও তদন্তের কারণ আজ তা প্রকাশিত হয়েছে। বিবিসি অনলাইনের খবরে জানা গেছে। ওই বিমানে ৭৪ যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানের ২০ যাত্রী সামান্য আহত হয়েছেন।
পরিবহন মন্ত্রী অফিস থেকে জানানো হয়েছে, রানওয়েতে নামার সময় সম্ভবত ওই বিমানের চাকায় কোনো সমস্যা দেখা দিয়েছিল।
এ ঘটনায় বিমানটির ডানদিকের লেজ ভেঙে গেছে। এশিয়ানা এয়ারলাইনসের পক্ষ থেকে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








