News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫১, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৬, ১৯ জানুয়ারি ২০২০

ওমরাহ্‌ ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইরান

ওমরাহ্‌ ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে ইরান

দুই ইরানি কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে সৌদি আরবে সকল ওমরাহ্‌ ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে তেহরান। দোষীদের শাস্তি দেয়া না হলে কোন ইরানিকে সৌদি আরব ওমরাহ পালন করতে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসি।

গত মার্চে ওমরাহ্‌ শেষে দেশে ফেরার পথে জেদ্দা বিমান বন্দরে সৌদি নিরাপত্তা কর্মকর্তাদের কাছে দুই দুই ইরানি কিশোর যৌন নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ পাওয়া যায়।

ইরানের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আলী জান্নাতি বলেছেন, দোষী ব্যক্তিদের শাস্তি দেয়া না হলে কোন ইরানিকে সৌদি আরবে ওমরাহ্‌ হজ পালন করতে যেতে দেয়া হবে না।

ইয়েমেনে গৃহযুদ্ধের প্রশ্নে মুখোমুখি অবস্থান নেওয়া সৌদি সরকার এবং তেহ্‌রানের কর্তৃপক্ষের সম্পর্ক এই ঘটনার পর আরও অবনতির দিকেই যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, দুই কিশোরকে যৌন নির্যাতনের গত শনিবার তেহ্‌রানে সৌদি আরব দূতাবাসের বাইরে শত শত মানুষ বিক্ষোভ দেখান।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়