ইন্দোনেশিয়ায় মদ নিষিদ্ধ করার প্রস্তাব
ঢাকা: অ্যালকোহল উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণের ওপর আইনগত নিষেধাজ্ঞা চাইছেন ইন্দোনেশিয়ার ইসালামী দলগুলো। যারা এই আইন মানবেন না তাদের জন্য সর্বোচ্চ দুবছরের জেল শাস্তিরও প্রস্তাব করেছে তারা।
ইন্দোনেশিয়ার পার্লামেন্টে প্রস্তাবিত নতুন ওই বিলে বলা হয়েছে- সব ধরনের পানীয় যাতে এক শতাংশের বেশি অ্যালকোহল রয়েছে তার উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণ আইনত দণ্ডনীয় হওয়া উচিত।
ইন্দোনেশিয়ার ইউনাইটেড ডেভেলপমেন্ট পার্টির আইনপ্রণেতা মুহাম্মদ আরওয়ানি তোমাফি বলেন, “তরুণদের মধ্যে দিন দিন অ্যালকোহলের ব্যবহার বেড়েই চলেছে। এটা তাদের ভবিষ্যতকে বিপন্ন করে তুলেছে। কারণ এটি আসক্তি তৈরি করে এবং স্বাস্থ্যের জন্যও মারাত্নক ক্ষতিকর।”
অবশ্য বিশ্বের সবচেয়ে বড় মুসলিম অধ্যুষিত দেশে এবারই প্রথম অ্যালকোহলের ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব উঠছে এমন নয়। এর আগে আরো কয়েকবার এমন দাবি উঠেছিল ইন্দোনেশিয়ার পার্লামেন্টে। কিন্তু যথেষ্ঠ জনসমর্থন না পাওয়ায় তা বাস্তবায়িত হয়নি।
নিউজবাংলাদেশ.কম/এফকে/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








