News Bangladesh

আন্তর্জাতিক ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৬, ৩ এপ্রিল ২০২৬
আপডেট: ০৯:০৭, ৩ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে বরখাস্ত

যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে বরখাস্ত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন। পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা।

পেন্টাগন জানিয়েছে, জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। পেন্টাগন তার বরখাস্তকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে, যদিও তার মেয়াদে আরও এক বছরের বেশি সময় বাকি ছিল।

এক বিবৃতিতে পেন্টাগন জর্জের কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং তার অবসর জীবনের জন্য শুভকামনা জানিয়েছে।

আরও পড়ুন: জ্বালানি সাশ্রয়ে মালয়েশিয়ায় শুরু হচ্ছে ‘ওয়ার্ক ফ্রম হোম’

যদিও তার হঠাৎ বিদায়ের সুনির্দিষ্ট কারণ এখনও প্রকাশ করা হয়নি।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়