প্রায় ৬০০ কোটি টাকার হেরোইনসহ পাকিস্তানি নৌযান আটক
গুজরাটের উপকূলীয় শহর পর্বন্দরে মাদক বোঝাই একটি পাকিস্তানি নৌ-যান আটক করেছে ভারতীয় নৌ-বাহিনী ও কোস্টগার্ড। উদ্ধারকৃত মাদকদ্রব্য হেরোইন বলে ধারণা করা হচ্ছে। প্রতিটি প্যাকেটের ওজন প্রায় এক কেজি হিসেবে, যার বাজার মূল্য প্রায় ৬০০ কোটি। এনডিটিভি।
কোস্টগার্ড ইন্সপেক্টর সংগ্রাম পাকিস্তানি নৌযান আটকের তথ্য নিশ্চিত করে এনডিটিভিকে জানান, নৌযানটি থেকে ২৩২ প্যাকেট মাদক উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে আট পাকিস্তানি ক্রুকে আটক করে ভারতীয় নৌ ও কোস্টগার্ড সদস্যরা। মাদক ছাড়াও আটক নৌ-যানটি থেকে সেল-ফোন, স্যাটেলাইট ফোন ও গ্লোবাল পজিসনিং সিস্টেম (জিপিএস) উদ্ধার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








